উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৩:৪৯
অ- অ+

রাজধানীর উত্তরখান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম–মো. নাদিম মাহমুদ (২৭)।

রবিবার দুপুরে লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) পার্থ প্রতিম বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উত্তরখান এলাকায় একটি অভিযান পরিচালনা করে লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অভিযানের ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি নাদিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃত নাদিম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন গ্রেপ্তার
‘মাদার তেরেসা শান্তি পদক-২০২৬’ পেলেন সাংবাদিক ও সমাজসেবক এস এম আজাদ হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা