সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিমের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৮:৪৩
অ- অ+

সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম পদত্যাগ করেছেন। আজ রবিবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে নূরুল করিম উল্লেখ করেছেন, গত ৩০ জুলাই তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তবে ব্যক্তিগত কারণে এখন আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আগের সব নিয়োগ বাতিল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন।

নতুন নিয়োগের পর এক মাসেরও কম সময়ের মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে নূরুল করিম সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ালেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, প্রধান আসামি স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০
দুর্গাপূজার নিরাপত্তায় সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন, গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান
সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য