মহিলা চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস চালু ১৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৮:৪৯
অ- অ+

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মহিলা চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক রঙের এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৮ আগস্ট। এদিন কার্যক্রমটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সার্ভিসে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন
শ্রীপুরে শিক্ষার্থীর হাতে গাছের চারা, সবুজের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ
নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী 
বেসরকারি তেল আমদানিতে আপত্তি নেই, দেশের স্বার্থকে অগ্রাধিকার চান শ্রমিক নেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা