ফেনীতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৮:৪৫
অ- অ+

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উঠে গেছে। এতে এক স্কুলশিক্ষার্থী নিহত ও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন ও শিক্ষার্থীরা বাস ও চালককে আটকে রাখেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন
শ্রীপুরে শিক্ষার্থীর হাতে গাছের চারা, সবুজের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ
নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী 
বেসরকারি তেল আমদানিতে আপত্তি নেই, দেশের স্বার্থকে অগ্রাধিকার চান শ্রমিক নেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা