মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ৪৫

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (১৬ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানার পুলিশ দুজন, পল্টন থানার পুলিশ ১০ জন, সবুজবাগ থানার পুলিশ তিনজন, খিলগাঁও থানার পুলিশ ১১ জন, রামপুরা থানার পুলিশ দুজন, শাহজাহানপুর থানার পুলিশ নয়জন এবং মুগদা থানার পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































