হজ ২০২৭: ৬ লাখ ৫০ হাজার টাকা থেকে প্যাকেজ ঘোষণা আকিদাহ ট্যুরসের

পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে আকিদাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ও বুকিং কার্যক্রম শুরু হয়েছে। প্যাকেজের আওতায় শরিয়াহভিত্তিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ, মক্কা ও মদিনায় সার্বক্ষণিক সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আকিদাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রচারিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের জন্য দুটি প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা এবং প্রিমিয়াম প্যাকেজের মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। উভয় প্যাকেজেই উন্নতমানের হোটেলে থাকার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
প্রতিষ্ঠানটির হজ কাফেলার প্রধান শরিয়াহ উপদেষ্টা ও দিকনির্দেশক হিসেবে রয়েছেন শাইখ মুফতি সাইফুল ইসলাম। তিনি ঢাকার ধানমন্ডির মসজিদ-উত তাকওয়ার খতিব।
আকিদাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জানিয়েছে, হজযাত্রীদের সঠিকভাবে হজের আমল পালনে সহায়তা করতে বাংলাদেশ থেকেই প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে। হজের বিভিন্ন বিধি-বিধান ও আনুষঙ্গিক বিষয় নিয়ে প্রশিক্ষণ ক্লাস ও পরামর্শের ব্যবস্থাও থাকবে।
প্যাকেজে শরিয়াহসম্মত হজ ব্যবস্থাপনা, মক্কা ও মদিনায় সার্বক্ষণিক সহযোগিতা, ইহরামসহ প্রয়োজনীয় সহায়তা এবং খাবারের ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ আলেম ও কাফেলা পরিচালনা টিমের দিকনির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হজ সেবা ও কাফেলা ব্যবস্থাপনা টিমে রয়েছেন মাওলানা নূরুল ইসলাম, আলহাজ্ব হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি হেলালুল ইসলাম মাহমুদী এবং মাওলানা আব্দুল্লাহ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. শাকিল হোসেন। তাঁর নেতৃত্বে হজযাত্রীদের জন্য পরিকল্পিত ও সমন্বিত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছে আকিদাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
প্রতিষ্ঠানটির ভাষ্য, হজ শুধু ভ্রমণ নয়; এটি মুসলমানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সফরের পাশাপাশি ইবাদতের পরিবেশ এবং প্রয়োজনীয় ধর্মীয় দিকনির্দেশনা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
হজ ২০২৭-এর জন্য আগ্রহীরা প্রাক্-নিবন্ধন ও বুকিংয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
হটলাইন: ০১৮১৫-৫৪৬৮৫৮ প্রধান কার্যালয়: শরীফ মার্কেট (২য় তলা), শরীফ নগর, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































