সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৪:৪৯| আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৪:৫০
অ- অ+

সংবিধান সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের বিদ্যমান সংবিধানে যা আছে, সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।’

তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিক নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী রয়েছেন, সরকার দলের পক্ষ থেকেও প্রার্থী রয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে একাধিকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াই উচিত। এই মুহূর্তটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করবে। রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের নতুনভাবে সূচনা হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাটালিকে ঘিরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কী বললেন মেলানিয়া?
এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেপ্তার ২
বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
আসুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সফল করি: ভোটারদের সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা