বিপিএলের লাভ-ক্ষতির হিসাব চেয়ে আসিফের পোস্টে

বিপিএলের সবশেষ দুটি আসর আয়োজন করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ। আর এই দুই আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। তবে এ হিসাব ভুল বলে দাবি করেছেন সাবেক বোর্ড পরিচালক আফিস আকবর। সেই সঙ্গে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এর পাশাপাশি গণশুনানী চান তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই দাবি করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
পোস্টে তামিমের হিসাব ভুল দাবি করে তিনি লিখেছেন, বিপিএলের দুই সিজনে ৪০ কোটি টাকা ক্ষতির ঘোষণা সর্বৈব মিথ্যা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এর পাশাপাশি গণশুনানী চাই।
এর আগে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, বিপিএলের শেষ দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবির। তাই যে টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি হবে, সেই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।
উল্লেখ্য, গত বছর বিসিবির নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছিলেন আসিফ আকবর। কিন্তু চলতি বছর এনএসসি আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দেওয়ায় আফিস আকবরসহ সকল পরিচালকের সদস্য পদ বাতিল হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































