রাষ্ট্রপতি নির্বাচন: কত ভোট পেলেন কর্নেল অলি আহমেদ?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৭:৩৭
অ- অ+

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি জানান, নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

ভোট শুরুর পর প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেন।

পরে একে একে জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোচালকের লাশ উদ্ধার  
নতুন রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন
পথশিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে পুরস্কার, খেলাধুলার আয়োজন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা