আজ তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৬, ০৯:০৩
অ- অ+

বিভিন্ন জায়গায় কিছু বৃষ্টি হলেও ভাদ্র মাসের ‘তালপাকা’ গরম চলছে দেশজুড়ে। এর মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করায় কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে আজ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আগামী শুক্র, শনি ও রোববার (২১-২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এই ৩ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর মধ্যে শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমলেও শুক্রবার ও রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ দাবানল-দাবদাহ, বিপর্যয়ের মুখে ইউরোপ
দাম বেড়ে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা