আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ০৯:১৯
অ- অ+

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আইভরি কোস্টে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের ২০তম শাহাদাত বার্ষিকী। ২০০৬ সালের ২৫ আগস্ট আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউএনওসিআই) দায়িত্ব পালনের জন্য দেশটির বিমানবন্দর থেকে আবিদজানে নিজ নিজ ক্যাম্পে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য শাহাদাত বরণ করেন।

শাহাদাত বরণকারী সেনাসদস্যরা হলেন—ল্যান্স কর্পোরাল এস এম মিরাজ আহমদ, ল্যান্স কর্পোরাল মো. আব্দুস সাত্তার, সৈনিক মো. মিজানুর রহমান, সৈনিক আব্দুল হালিম, সৈনিক মোহাম্মদ শহিদ মিয়া এবং সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান খান।

শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে নিহত ছয় শান্তিরক্ষীর ছবি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্মরণমূলক পোস্ট দেওয়া হয়। এতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী বীর সেনাসদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

সেনাবাহিনী জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে তাদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের অনন্য দৃষ্টান্ত। দেশের সীমানা পেরিয়ে বিশ্ব শান্তির জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দেওয়া এই ছয় শান্তিরক্ষীর আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান আজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
আবারও নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল, দাম উঠল ৪১ কোটি টাকা
দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কার ভাবনা
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা