বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচারকেরা

বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচারকেরা
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১০:০৫| আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:০৯
অ- অ+

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।

এ ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে কোচিং-সংক্রান্ত প্রচার-প্রচারণায় কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না। কোনো সদস্য এ ধরনের ব্যবহার অনুমোদনও করতে পারবেন না।

পরিপত্রে আরও বলা হয়েছে, বিচারিক দায়িত্ব পালনের সুবাদে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা যাবে না।

একই সঙ্গে কোনো সদস্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে জারি করা এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা গণহত্যার ৯ বছর: শেষ হয়নি বেদনা, ফেরেনি ন্যায়বিচার
দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার টাকা
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান আজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
আবারও নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল, দাম উঠল ৪১ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা