কাউন্সিলর একরামুল হত্যা

মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হবে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ২১:৩৪
অ- অ+

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

সোমবার (২৪ আগস্ট) বিষয়টি জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এর আগে একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়ার তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানিয়েছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হক নিহত হওয়ার ঘটনায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় তৎকালীন র‌্যাব-৭ (চট্টগ্রাম) এর অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। সে সময় কক্সবাজার র‌্যাব-৭-এর আওতাধীন ছিল।

রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এক দিন পরই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেয়া হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেন।

একরামুল হকের মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে। পরবর্তীতে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
ময়মনসিংহে যুবলীগ মিছিলের পর এক ফাঁড়ির ২৭ পুলিশ সদস্যকে বদলি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
উত্তরায় ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা