জাতিসংঘ অধিবেশনে প্রথম ভাষণ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ০৮:২৯
অ- অ+

আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ২০ বছর পর আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি এবং অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে কাজ করছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বালও পাঠানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আয়োজনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নিউইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে তার যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা জানিয়েছেন।

এদিকে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ প্রায় চার দশক পর জাতিসংঘ সদর দপ্তরের অধিবেশনকক্ষে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতি উপস্থিত থাকবেন—যা বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরের বিভিন্ন কর্মসূচি সফল করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা অনলাইনে যৌথ প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি ও করিডোর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হয়।

এরপর কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের একজন সদস্যকে অব্যাহতি
ভারতে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা