অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ২৩:৫৬
অ- অ+

জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনা করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। এ সময় অপরাধের রহস্য উদ্‌ঘাটন, আসামি গ্রেপ্তার ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, অপরাধ দমন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার ও জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য ইউনিট প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ঢাকা রেঞ্জ ডিআইজি।

এছাড়া অপরাধের রহস্য দ্রুত উদ্‌ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

সভায় আরআরএফ কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান; ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমানসহ ঢাকা রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার পুলিশ সুপাররাও সভায় অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার
ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত
জয় দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা