দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৮:৩৭
অ- অ+

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এসব এলএনজি কেনা হবে।

আজ সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩–১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে যুক্তরাজ্যের টোটাল এনার্জি থেকে ২৩–২৪ সেপ্টেম্বর সময়ে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরীর ইন্তেকাল
চিকিৎসার স্বার্থে এগিয়ে এল তানভীরের জামিন শুনানির তারিখ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
যমজ কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আনুশকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা