ঝিনাইদহে আগুনে দোকানির সহায় সম্বল পুড়ে ছাই

‎ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৮:১৩
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবাণীপুর গ্রামে পান বাজার সংলগ্ন বসতবাড়ি ও মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে ওই গ্রামের ইমরানের মুরগীর খামার, গোয়ালঘর, বিচালি পালা, নতুন মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এছাড়া দোকানে থাকা ফার্নিচার, মুদি মালামাল গৃহপালিত পশুসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ইমরান হোসেন ওই গ্রামের মৃত আকবর হোসেনের সন্তান।

এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট বা দোকানে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে হরিণাকুণ্ডু ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে রাতের আঁধারে নিজেদের সম্বল ও অর্জিত স্বপ্ন এভাবে ছাই হয়ে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকসহ তার পরিবারের সদস্যরা।

অল্প বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরে প্রচুর পরিশ্রম করে এখন সফলতায় দারপ্রান্তে এসে দাড়িয়েছে, ‎হঠাৎ এই দুর্ঘটনায় ইমরানকে আবার নিঃস্ব করে দিয়েছে।

মুদি ব্যবসায়ী ইমরান জানান, বহু বছরের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, তার একমাত্র আয়ের পথ ছিলো এই প্রতিষ্ঠানটি, সেটিও আগুনে পুড়ে আজ তিনি সহায়-সম্বলহীন পথের ভিখারিতে পরিণত হয়েছে। এ ব্যাপারে তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।

(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
যমজ কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আনুশকা
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
যশোরে বাবার লাশ বারান্দায় রেখেই জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা