বিমানবন্দর এলাকায় ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৮:২৮
অ- অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা–পুলিশ।

আজ সোমবার বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি সড়কে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী ও ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর থানা–পুলিশের ভাষ্য, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উপস্থিতি দীর্ঘদিনের সমস্যা। তাদের কারণে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, গত কয়েক দিনে ধারাবাহিক অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। আজকের ৪০ জনসহ এ পর্যন্ত মোট ৩২৮ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে পাঠানো হয়েছে। আর প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর থানা–পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসার স্বার্থে এগিয়ে এল তানভীরের জামিন শুনানির তারিখ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
যমজ কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আনুশকা
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা