ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪০ জন গ্রেপ্তার, মামলা ৪৬

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১১:২১
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৫০ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৩১ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেডও উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা ও ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা জব্দ করেছে পুলিশ।

এ ছাড়া একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণের রেকর্ড
বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান বিজিবি মহাপরিচালকের
অবশেষে মঈন খান ও হুমায়ুনকে এক নম্বরে রেখে হালনাগাদ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা