ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৫
অ- অ+

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সোমবার এ তথ্য জানিয়েছেন।

ভূমিকম্পের ১০ম দিনেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।

গত ১৫ আগস্ট পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর সেখানে হাজার হাজার পরাঘাত অনুভূত হয়। ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো জানান, ক্ষতিগ্রস্তদের কাছে হেলিকপ্টার, ট্রাক ও মোটরসাইকেলের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

২০২২ সালের পর এটিই ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছর পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে শত শত মানুষ নিহত হয়েছিল। প্রায় ২৯ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত।

এটি একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যেখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
যশোরে বাবার লাশ বারান্দায় রেখেই জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৫
জোবাইদা রহমান-সানিসহ অর্ধশতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রতারক কাকনের ফোনে!
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা