২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ২৩:৪৬
অ- অ+

২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে ইসলামী বর্ষপঞ্জির মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এসব তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ বা ৭ ফেব্রুয়ারি রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৯ শাবান চাঁদ দেখা কঠিন হওয়ায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ৮ ফেব্রুয়ারি ২০২৭ থেকে রমজান শুরু হতে পারে।

ঈদুল ফিতর কবে

রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে ২০২৭ সালের ৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ বা ৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

সে হিসাবে ঈদুল আজহা ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার হতে পারে।

মুহররম শুরু হবে

ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪৪৯ হিজরি সালের প্রথম দিন অর্থাৎ ১ মুহররমের তারিখ নির্ধারিত হবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পরিস্থিতিভেদে ৫ থেকে ৭ জুন ২০২৭-এর মধ্যে নতুন ইসলামি বছর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও মুহররমের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সূত্র: খালিজ টাইমস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন যিনি
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
যুবলীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ, ফাঁড়ির ইনচার্জসহ ২৭ পুলিশ সদস্যকে একযোগে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা