বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ লাগানোর পরামর্শ নরসিংদী ডিসির

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৯:১৮
অ- অ+

অতিরিক্ত বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি করে তাল গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। রবিবার তিনি নরসিংদী জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় বক্তৃতাকালে তালগাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অবাধে বৃক্ষ নিধন প্রাকৃতিক দুর্যোগের একটি অন্যতম কারণ। বিশেষ করে আমাদের গ্রামগুলোতে একসময় প্রচুরসংখ্যক তালগাছ ছিল। ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে এসব বড় বড় তালগাছ বজ্রের বিদ্যুৎ শক্তিগুলোকে টেনে নিয়ে মাটির গভীরে ঢুকিয়ে দিত। কিন্তু বর্তমানে পৃথিবীর বায়ূমণ্ডলে কার্বনডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও সিএফসি (ক্লোরো ফ্লোরো কার্বন) গ্যাস, অতিরিক্ত নিঃসরণের কারণে পৃথিবীর তাপমাত্রা আশংকাজনক হারে বেড়ে চলেছে। সাথে সাথে বেড়ে চলেছে বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগও। তালগাছ না থাকায় বজ্র শক্তিগুলো এখন পতিত হচ্ছে মানুষের উপর, মানুষের স্থাপনার উপর। কাজেই বজ্রশক্তির হাত থেকে বাঁচতে হলে বেশি বেশি তালগাছ লাগাতে হবে। গ্রামে গ্রামে তালগাছ লাগানোর জন্য সরকারের পক্ষ থেকেও তাগিদ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4