প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভাকিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১৭:৫৮| আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২২:৫৬
অ- অ+

দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হয়ে বাজিমাত করলেন স্লোভাকিয়ার আইনজীবি ও দুর্নীতিবিরোধী প্রচারক জুজানা কাপুতোভা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সরকারি দলের প্রার্থী শীর্ষস্থানীয় কূটনীতিক ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোস সেফকোভিচকে পরাজিত করেন তিনি।

শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পান জুজানা। আর মারোস পান ৪২ শতাংশ ভোট। রবিবার তার বিজয় ঘাষণা করা হয়।

৪৫ বছর বয়সী কাপুতোভা দুই সন্তানের জননী। তিনি লিবারেল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টির সদস্য। কিন্তু পার্লামেন্টে এর আগে তার কোন পদ ছিল না।

দুর্নীতিবিরোধী জুজানার কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তবে আইনজীবি হিসেবেই তিনি পরিচিত। বিগত কয়েকবছর ধরে দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে আলোচনায় উঠে আসেন তিনি।

ঢাকাটাইমস/৩১মার্চ/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১
সারা দেশে বাস-ট্রেন-স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৮৬
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার