‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে’

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৯, ১৭:৪৭| আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:৫৭
অ- অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি মিথ্যা অপপ্রচার করে আবার জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে। তারা দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে। দুর্নীতি ও অপ-রাজনীতির কারণেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

তিনি মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে ঘূর্র্ণিঝড় ‘ফনী’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত তিন’শ পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী, হারুনুর রশিদ এমপি, সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রমুখ।

এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরী।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫