নওগাঁয় ৩৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০১৯, ১৪:২৪
অ- অ+

নওগাঁয় ৩৫০ বোতল ফেনসিডিলসহ মোসাম্মৎ মধু নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি মাদকসম্রাজ্ঞী হিসেবে পরিচিত।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ইকবাল হোসেন।

গ্রেপ্তারকৃত মধু গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোেিসনের স্ত্রী।

পুলিশ জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী মান্দার ফেরিঘাটে মাদবদ্রব্য নিয়ে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনজনের দেয়া তথ্য মোতাবেক গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী মোসা. মধুকে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকাটাইমস/০৫জুলাই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা
ময়মনসিংহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ডেঙ্গুতে চলতি বছরে ২৫০ জনের মৃত্যু
বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার