ফিফার সেরা গোলরক্ষক অ্যালিসন, গোলদাতা ড্যানিয়েল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫
অ- অ+

এ বছর ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার। আর সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান তারকা ড্যানিয়েল সেরি।

গতকাল ইতালির মিলানের অপেরা হাউজ লা স্কালায় অনুষ্ঠিত ফিফা বর্ষসেরা ফুটবল অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানে তাদের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

লিভারপুলের গোলরক্ষক এডারসন সান্তানা ডে মোরায়েস ও বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগানকে পেছনে ফেলে বর্ষসেরা গোলরক্ষক হন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।

আর মেসি, রোনালদোকে পেছনে ফেলে সেরা গোলদাতার চমক দেখান রোমানিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরিয়ান তারকা ড্যানিয়েল সেরি। নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম ম্যাচে বক্সের কোনা থেকে করা এক অসাধারণ গোলের জন্য তার হাতে এই পুরস্কার উঠে।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন
মিরসরাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
মিরপুরে খেলার মাঠ ও পার্ক উদ্বোধন, দখলমুক্ত করার কথা জানালেন ডিএনসিসি প্রশাসক