পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৬, ১৪:৪০| আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৪:৪৩
অ- অ+

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সকাল ১১টায় বিএনপির প্রতিনিধি দলটি বৈঠকে প্রবেশ করে এবং প্রায় ৫০ মিনিট পর সকাল ১১টা ৫০ মিনিটে তারা বেরিয়ে আসে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নওশাদ জমির,মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল মঈন খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী দেশ এবং অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। নতুন সরকার গঠনের পর স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী।

তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে তা সরকারই বিস্তারিত জানাতে পারবে। তবে আজকের বৈঠকে মূলত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ নীতিমালার বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর চারঘাটে টিভির পেছনে লুকিয়ে রাখা ৮৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা শুনলেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম