রাজধানী ঢাকায় তাপমাত্রার ঊর্ধ্বগতি, শুষ্ক থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩২
অ- অ+

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকার কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকলে দিনের বেলায় গরমের অনুভূতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৫ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর চারঘাটে টিভির পেছনে লুকিয়ে রাখা ৮৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা শুনলেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম