যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ১৮৯ প্রবাসী বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৬
অ- অ+

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি দুবাই থেকে যাত্রীদের নিয়ে ঢাকায় পৌঁছায়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দুবাইয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ দুটি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ফ্লাইটে ১৮৯ জন দেশে ফেরেন।

এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানিয়েছে, একই দিন বিকাল ৫টা ১৫ মিনিটে দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ , এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে আরও বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৫ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর চারঘাটে টিভির পেছনে লুকিয়ে রাখা ৮৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা শুনলেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম
বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সভাপতির দায়িত্বে নাজিম উদ্দিন আহমেদ