ভূরুঙ্গামারী উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৪০
অ- অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিয়েমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় এ ঘোষণা দেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। পরে এ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এর আগে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নীলু প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4