নিউজিল্যান্ডে বর্ণবাদী আচরণের শিকার আর্চার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৯, ২০:৫৬
অ- অ+

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম ম্যাচ চলাকালে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার। স্থানীয় দর্শকদের কাছ থেকে এমন আচরণের জন্য আর্চারের কাছে স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কর্তারা ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন বলে জানানো হয়েছে।

বার্বাডোজে জন্ম নেয়া আর্চারকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘নিজ দলকে বাঁচাতে যখন লড়াই করছি’ তখন এই ধরনের অপমানকর বর্ণবাদী মন্তব্য শুনে অস্বস্তি বোধ করি।

২৪ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার স্যাম কারেনের সঙ্গে নবম উইকেটে জুটি বেঁধে ৫৯ রানের পার্টনারশিপ গড়ার মাধ্যমে কিউই বোলারদের প্রতিরোধ করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত অবশ্য ইনিংস ও ৬৫ রানে হেরে যায় তার দল।

টুইটারে আর্চার লিখেছেন, ‘আজ আমি যখন দলকে বাঁচানোর জন্য লড়াই করছিলাম তখন অপমানকর বর্ণবাদী মন্তব্য শুনে কিছুটা অস্বস্তি বোধ করেছি। এই সপ্তাহের দর্শক উপস্থিতি ছিল চমৎকার। শুধুমাত্র বর্ণবাদী আচরণকারীর উপস্থিতি ছাড়া।’

নিউজিল্যান্ড ক্রিকেটের জনসংযোগ কর্মকর্তা রিচার্ড বুক বলেন, ‘নিউজিল্যান্ডের সব ক্রিকেট ভেন্যুতেই অপমানকর ও আক্রমণাত্মক ভাষার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়। এই অগ্রহণযোগ্য ও অপ্রত্যাশিত অভিজ্ঞতা অর্জনকারী আর্চারের কাছে ক্ষমা চাওয়ার জন্য কাল তার সঙ্গে যোগাযোগ করবে এনজেডসি। হ্যামিল্টনে পরের ম্যাচ চলাকালে টহল বাড়ানোরও প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’

ওই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে তারা সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করবে এবং এ সংক্রান্ত সব তথ্য পুলিশের কাছে সরবরাহ করা হবে বলেও মন্তব্য করেন বুক। আগামী শুক্রবার হ্যামিলটনে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিনেতা জাহের আলভী কারাগারে
আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো “কারি ক্রাঞ্চ”
মহাখালীতে আ. লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩
ইকরার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় জাহের আলভীর আত্মসমর্পণ, জামিন আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা