চাকরি হারালেন আর্সেনাল বস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৩
অ- অ+

চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারাতে হলো আর্সেনালের কোচ উনাই এমেরিকে। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এমেরিকে বরখাস্ত করার কথা জানায় আর্সেনাল। দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় চাকরি হারালেন ৪৮ বছর বয়সি স্প্যানিশ কোচ।

আর্সেনাল বিবৃতিতে নিশ্চিত করেছে, দলের পারফরম্যান্সের মান প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বরখাস্ত করা হয়েছে এমেরিকে। আপাতত ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক আর্সেনাল মিডফিল্ডার ফ্রেডি লিউনবার্গ।

আর্সেন ওয়েঙ্গার চলে যাওয়ার পর গত বছরের মে মাসে আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন এমেরি। কিন্তু তার অধীনে চলতি মৌসুমটা ভালো যাচ্ছিল না আর্সেনালের।

প্রিমিয়ার লিগে ১৩ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে টেবিলের আট নম্বরে। গত ৬ অক্টোবরের পর লিগে পাঁচ ম্যাচে কোনো জয় নেই তাদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে ‘গানার’রা শেষ সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি। সবশেষ বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছে ২-১ গোলে। পরদিনই বরখাস্ত হলেন এমেরি।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানে নতুন উদ্যোগ
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫
২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা জানাল মালয়েশিয়া
আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্তের ‘জেলার টু’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা