বাংলাদেশ-সৌদি হজ চুক্তি আজ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭
অ- অ+
ফাইল ছবি

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২০ সালের হজ চুক্তি সম্পন্ন হবে আজ বুধবার। এ লক্ষ্যে বর্তমানে মরুর দেশটিতে অবস্থান করছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। চুক্তি সম্পাদন হবে সৌদির অন্যতম শহর জেদ্দায়।

এবারের চুক্তিতে বাংলাদেশ নির্ধারিত কোটার অতিরিক্ত ২০ হাজার জনের হজ কোটা বাড়ানোর অনুরোধ করবে সৌদি সরকারের কাছে। সেই সঙ্গে ৫০ শতাংশ হারে হজযাত্রীদের জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনা, বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হবে।

এছাড়া চুক্তিতে মাশায়েরে মোকাদ্দাসায় হজযাত্রীদের সেবার মান আরও উন্নত করার প্রস্তাব দেয়া হবে। সৌদি আরবের পক্ষে চুক্তির নেতৃত্বে থাকবেন সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, কনসাল জেনারেল (জেদ্দা) ফয়সাল আহমেদ, কাউন্সেলর (হজ) মাকসুদুর রহমান প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের সুযোগ পেয়ে আসছেন। দেশটি এবার পাঁচ হাজার জনের কোটা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২০ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন থেকে।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য ৬ সরকারি হাসপাতালকে নির্দেশ
আজ প্রথম কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা