বাড়াবাড়ির সীমা থাকা দরকার: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:০৫| আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৮
অ- অ+

দুর্নীতির মামলার দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আাবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে ওই আবেদনের শুনানির সময় সর্বোচ্চ আদালতে ওই হট্টগোল হয়।

এ সময় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার।’ এজলাসে বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এটা নজিরবিহীন।’

খালেদার জামিন শুনানি পেছানোর তারিখ ঘোষণা করার পরই হট্টগোল করতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।

বিএনপিপন্থি আইনজীবীদের নজিরবিহীন হট্টগোলের ঘটনায় বিচারপতিরা কোনো আদেশ না দিয়ে এজলাস কক্ষ ত্যাগ করে চলে যান।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা