দর্শক খরায় ভুগছে ‘প্রেম চোর’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:২৭| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩০
অ- অ+
ছবিতে ‘প্রেম চোর’-এর প্রধান দুই চরিত্র চিত্রনায়ক শান্ত ও কলকাতার নায়িকা নেহা

গত ৬ ডিসেম্বর, শুক্রবার দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশে নবাগত শান্ত এবং কলকাতার নেহা। বছর শেষের এই ছবি নিয়ে অনেক প্রত্যাশা ছিল পরিচালকের। কিন্তু পরিতাপের বিষয় হলো, মুক্তির প্রথমদিন থেকেই দর্শক খরায় ভুগছে ‘প্রেম চোর’।

হল মালিকদের দাবি, যত প্রচারণাই হোক, সিনেমা মুক্তির পর একটি ছবির সবচেয়ে বড় প্রচারক হয় দর্শক। ছবিটি দেখে ভালো লাগলে সেই দর্শক আরও অনেককে উৎসাহিত করেন। কিন্তু ‘প্রেম চোর’ ছবিটি হলে দর্শক টানতে পারেনি। যারা ছবিটি দেখতে এসেছেন তারা হতাশ হয়েছেন। ফিরে গিয়ে তারা অন্য দর্শকদেরও অনুৎসাহিত করেছেন।

এমন দর্শক খরার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ছবির দুর্বল নির্মাণ ও মানহীন গল্পকে। ছবিটির সংলাপেও নাকি কোনো শৈল্পিকতা নেই। গানগুলোর দৃশ্যায়নও বেশ দুর্বল।

মিরপুরের পূরবী, সৈনিক ক্লাব, বিজিপি হলে খোঁজ নিলে ঢাকা টাইমসকে একই অবস্থার কথা জানিয়েছেন হল কর্তৃপক্ষ। পাশাপাশি একই চিত্রের খবর পাওয়া গেছে ঢাকার বাইরের হলগুলোতেও। যার কারণে হল মালিকরা বেশ মোটা অংকের লোকসান গুনতে চলেছেন।

এ প্রসঙ্গে পূরবী সিনেমা হলের কর্মী পরেশ জানান, শুক্রবার গার্মেন্টস বন্ধ ছিল বিধায় কিছু দর্শক দেখেছিলেন। শনিবার থেকে ধস নেমেছে। সোমবার দুপুরের শো চলেছে হাতে গোনা কিছু দর্শক নিয়ে। সব মিলিয়ে বলা যায়, দর্শক টানতে ব্যর্থ ‘প্রেম চোর’।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার গণপরিবহনে মনোরেল, শুরু হচ্ছে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর দুনিয়ার জীবন থেকে আখিরাতের পথে যাত্রা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, গুলিতে আহত ২