দিল্লিতে ছাত্র হত্যায় হলিউড তারকার নিন্দা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২৫
অ- অ+

ভারতের দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ ও পিটিয়ে তিন ছাত্রকে হত্যার ঘটনায় নিন্দার ঝড় টলিউড-বলিউড ছাড়িয়ে হলিউডেও পৌঁছে গেছে। পড়ুয়াদের ওপর সেই নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন হলিউডের বিখ্যাত অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার এবং সমাজকর্মী জন কুসাক।

সিরিয়া-ফিলিস্তিন যুদ্ধের সময়ও তিনি সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। রবিবার থেকেই জন কুকার টুইটারে শেয়ার করছেন একের পর এক পোস্ট। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের এরকম নির্বিচারে লাঠিচার্জকে তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন। বলেছেন ফ্যাসিবাদ মারাত্মক।

এছাড়াও তিনি ক্যালিফোর্নিয়ার কিছু ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ক্যালিফোর্নিয়াবাসীও। লড়াই জারি রাখার বার্তা দিলেন তিনি।

সেই সঙ্গে পড়ুয়াদের পাশে তিনি সবসময় আছেন, এমন বার্তাও দেন জন কুসাক। একই বার্তা দিয়েছেন আরেক হলিউড অভিনেতা পিটার ফ্রেডরিখও। এছাড়া জনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরও অনেকে।

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০
অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ
প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি অনুযায়ী কুর্মিটোলা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন ৩ বস্তির মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা