বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে লুৎফুর রহমান বাপ্পি (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও এক রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাব্বতপুর গ্রামের রঙি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পি ওই বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী বাপ্পির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বাপ্পি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
‘সচিব পরিচয়ে’ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩
টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ