আ.লীগের উপ-দপ্তরে চমক সাবেক ছাত্রলীগ নেতা সায়েম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ২৩:০১| আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৫
অ- অ+

আওয়ামী লীগের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির মুখগুলোর মধ্যে অন্যতম চমক ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান। তিনি দলের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পাওয়া সায়েম খান ২০০৬-২০০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি ঢাবি এফ রহমান হল শাখার সভাপতিও ছিলেন।

জানা গেছে, গোপালগঞ্জের বাসিন্দা সায়েম খান লেখালেখি ও শিল্প-সাংস্কৃতিক চর্চায়ও জড়িত।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/ইএস/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রয়োজনে ৮২ বছর বয়সেও দেশের জন্য লড়ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা