ঢাকা সিটির ভোট: মনোনয়নপত্র বাছাই বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ২১:৫৮
অ- অ+

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মোট ১ হাজার ৩৯ জন প্রাথীর মনোনয়নপত্র বৃহস্পতিবার যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি) ।

বৃহস্পতিবার দুই রিটানিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই হবে। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর- এই তিন পদে সব মিলিয়ে ১ হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবার। এদের মধ্যে মেয়র পদে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। গত কয়েকদিনে দুই সিটিতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২ হাজার ২৬০ জন।

ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানিয়েছেন, মেয়র পদে সাতজনসহ ৪৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৯ জন মনোয়নপত্র জমা দেন। এদের মননোয়ন ফরম বাছাই করে চূড়ান্ত তালিকা দেওয়া হবে।

মেয়র পদে যে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক ও এনপিপি'র আনিসুর রহমান দেওয়ান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানিয়েছেন, মেয়র পদে সাতজনসহ মোট ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে যে সাতজন মনোয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়তুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি (বৃহস্পতিবার), প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

ঢাকাটাইমস/০১জানুয়ারি/জেআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা