বিয়ে করে ট্রোলের মুখে নেহা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ১১:৫৬
অ- অ+

মাত্র চার দিন হয়েছে বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী নেহা পেন্ডসে। তার স্বামী শার্দুল সিং বায়াস। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নেহার প্রথম হলেও তার স্বামীর এটি দ্বিতীয় বিয়ে। বিয়েতে উপস্থিত ছিল শার্দুলের আগের পক্ষের দুই মেয়েও। নেহা বিয়েতে তাদের সঙ্গেও চুটিয়ে আনন্দ উপভোগ করেছেন।

ব্যবসায়ী শার্দুলের প্রথম বিয়েটা হয়েছিল প্রায় দশ বছর আগে। এবার সংসার পাতলেন অভিনেত্রী নেহা পেন্ডসের সঙ্গে। তবে বিয়ে করে নেহাকে নানা ট্রোলের মুখে পড়তে হয়েছে। অনেকেরই তার কাছে প্রশ্ন করেছেন, স্বামীর আগের বিয়ে নিয়ে তিনি কী মনে করেন?

এই প্রশ্নে অভিনেত্রী অকপট স্বীকারোক্তি, ‘আজকাল এগুলো কোনো বিষয় নয়। কেরিয়ারের জন্য অনেকেই দেরিতে বিয়ে করেন। অনেকের আবার বিয়ের আগেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু ভালোবাসা, আবেগ ও শারীরিক সম্পর্ক সবই থাকে তাদের মধ্যে। থাকে না শুধু আইনি সম্মতি।’

স্বামী সম্পর্কে নেহা বলেন, ‘শার্দুলের ডিভোর্স নিয়ে কেন কেউ প্রশ্ন তুলবে? আমিও তো ভার্জিন নই। আমরা একে অপরের অতীতটা জেনে সেটিকে সম্মান করি। এ নিয়ে কথা বলতে আমাদের কোনো লজ্জা বা ভয় নেই। শুরুতে এই সব কথাই তো আমাদের সম্পর্কের ভিত তৈরি করেছে।’

ঢাকাটাইমস/১০জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম কমছে
প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে
যেসব নিত্যপণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা