গোয়ার বিচে অন্তরঙ্গ নেহা-আদিত্য

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৯
অ- অ+

প্রেমের দিনে বিয়ে? না কি বিয়ের দিনে প্রেম? এই ধন্দে ঘুরছে বলিউড। গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ এবং গায়িকা নেহা কক্কর বসন্তের কোন দিনে বিয়েটা করছেন সেটা তাদের তরফ থেকে স্পষ্ট না করা হলেও এই নিয়ে জল্পনা তুঙ্গে।

তার মধ্যেই এক কাণ্ড ঘটিয়ে ফেললেন এই নতুন জুটি। চলে গেলেন গোয়া। চুপিসারে নয়, বরং রীতিমতো ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তাদের সেই গোয়া ট্রিপের কথা শেয়ার করলেন নেহা। আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খোলামেলা পোশাকে ধরা দিলেন ক্যামেরার লেন্সে। সেই সব ছবি তাদের বিয়ের গুঞ্জন বাড়িয়ে দিল বগু গুণ।

তবে শুধুমাত্র ঘুরতে যাননি তারা। ‘গোয়া বিচ’ বলে একটি গানের শুটিংও তাদের উদ্দেশ্য। নেহা-আদিত্য ছাড়াও সেই ট্রিপে দেখা গেছে নেহার দাদা টনি কক্করকে। ইনস্টাগ্রামে সেখানকার খুচরো ছবি শেয়ারও করেছেন টনি। সেই ছবিতে আবার আদিত্য কমেন্ট করেছেন, ‘হ্যাড আ ব্লাস্ট’। তাতেই স্পষ্ট, কক্কর পরিবারে সঙ্গে ভালোই বন্ধুত্ব পাতিয়েছেন উদিত-পুত্র।

আগের প্রেমিক হিমাংশু কোহালির সঙ্গে ব্রেকআপের পর হতাশায় ডুবে গিয়েছিলেন নেহা। ঠিক এমন সময়েই বসন্তের বাতাসের মতো আগমন হয় আদিত্যর। ইন্ডিয়ান আইডলের মঞ্চে একে অপরের সঙ্গে আলাপ হয় তাদের। সেখান থেকে গাঢ় হয় বন্ধুত্ব। আদিত্য নারায়ণ প্রপোজ করে বসেন নেহাকে।

গুঞ্জন রয়েছে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে বিয়ে করছেন তারা। যে চ্যানেলে ইন্ডিয়ান আইডল অনুষ্ঠান প্রচার হয় তাদের দাবি, খবরটা মোটেও ভুয়া নয়। তবে কারও মতে, নেহা-আদিত্যকে নিয়ে যাবতীয় গুঞ্জন ‘পাবলিসিটি স্টান্ট’ ছাড়া আর কিছু নয়।সবই আসলে আসলে চ্যানেলের টিআরপি বাড়ানোর খেলা।

ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে সরকারি খাল কেটে স্কুল মাঠ ভরাটের অভিযোগ, পাড়ের মাটি ভেঙে  ১০ দোকান ঝুঁকিতে
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা