শীতে পালং শাকের গরম কাটলেট

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭
অ- অ+

শীতকালে এখন প্রচুর পালং শাক বাজারে পাওয়া যায়। পুষ্টি ও স্বাদে অতুলনীয়। পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এর উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে ফলিক এসিড থাকায় তা হৃদ যন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে সক্ষম। তাই খাদ্য তালিকায় যে কোন নাশতার সঙ্গে পালং শাকের কাটলেট রাখতে পারেন।

উপকরণ

পালং শাক: ২৫০ গ্রাম

বেসন: ছয় টেবিল চামচ

আদা কুচি: আধা চা চামচ

বুটের ডাল: ৫০ গ্রাম

পেঁয়াজ কুচি: দুটি

কাঁচামরিচ কুচি: দুটি

চাট মসলা: এক চা চামচ

লেবুর রস: ২ চা চামচ

ডিম: ১টি

ঘি: ২ চামচ

তেল: ২ কাপ

লবণ: স্বাদমতো

বিস্কুটের গুঁড়া: ১ কাপ

প্রণালি প্রথমে বুটের ডাল পানির মধ্যে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার প্রেসার কুকারে এক ঘণ্টা সেদ্ধ করে নিন। এখন একটি প্যানে তেলে দিয়ে তাতে বুটের ডাল ভেজে নিন। এরপর একটি বাটিতে ভাজা বুটের ডাল, কুচি করা পালং শাক, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন, লবণ, চাট মশলা, আদা কুচি, ডিম, ঘি, লেবুর রস ও পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট কাটলেট তৈরি করুন। এরপর বিস্কুটের গুঁড়া মাখান। এবার প্যানে তেল দিয়ে বাদামি করে কাটলেট ভেজে নিন। শসার টুকরো ও সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পালং শাকের কাটলেট।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষজ্ঞ প্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা