এফডিসির নতুন এমডি আমিনুল, সমবায়ের নিবন্ধক হলেন আকরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩২| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৩
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে অতিরিক্ত সচিব আকরাম হোসেনকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক পদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সমবায় অধিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলামকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেনকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হলো।’

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/কেএম/এলএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
রামিসা হত্যা মামলার বিচার দীর্ঘায়িত করতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে আসামিরা: ডিএমপি কমিশনার
মরণফাঁদ শাসনগাছা-আড়াইওড়া সড়ক, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা