শৃঙ্খলা ভঙ্গের দায়ে মিরসরাইয়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৯
অ- অ+

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জামায়াতের নীতি আদর্শ বিচ্যুতির দায়ে মিরসরাই উপজেলা জামায়াতের দুই নেতাকে দল থেকে বহিষ্কার ও সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ বিষয়ক সম্পাদক ইমরান হাসান আফনান ও মিরসরাই পৌরসভা জামায়াতের যুব বিভাগের সাইদুল ইসলাম প্রকাশ শিবির সাইদুল।

সাম্প্রতিক মিরসরাই উপজেলা জামায়াতের একটি দায়িত্বশীল রোকন বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বহিষ্কারের বিষয়ে মিরসরাই উপজেলা জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা জানান, সাইদুল ও আফনান জামায়াতের মূল আদর্শ থেকে সরে গিয়ে সরকার দলীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সাথে সখ্যতা তৈরি করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছে। তাদেরকে সংশোধনের জন্য বেশ কয়েকবার সতর্ক করা হলেও তারা নিজেদের সংশোধন করে নাই। ফলে দলের রোকন সদস্যদের আপত্তি ও দাবির মুখে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ ধরে রাখতে তাদের দায়িত্বশীল বৈঠকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।

মিরসরাই পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাবউদ্দিন জানান, জামায়াতের নীতি আদর্শ হলো সৎলোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন করা। কিন্তু বহিষ্কৃতরা তার বিপরীত পথে হাঁটছিল। তাদেরকে সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় শাস্তি স্বরূপ বহিষ্কার করা হয়েছে।

মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির জানান, প্রয়োজনে ৫ জন নিয়ে রাজনীতি করবো তবুও অসৎ লোকদের জায়গা দেয়া হবে না। তাদের সততার ঘাটতি ছিল তাই বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে এড়িয়ে চলার জন্য।

বহিষ্কারের বিষয়ে জানতে সাইদুল ও আফনানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ’ নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
বগুড়ায় জামাইকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রী-শাশুড়ি আটক  
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার ওষুধ চুরি, পিকআপসহ গ্রেপ্তার ৪