ডিবি পরিচয়ে ডাকাতি, তুরাগে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১১:০৬| আপডেট : ০৪ মার্চ ২০২০, ১২:৩৩
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর তুরাগ এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়ারলেস সেট, হ্যান্ডকাফ এবং ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার মুঠোফোন থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।

ক্ষুদেবার্তায় বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তুরাগ ধওর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয় দেওয়া আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বেলা সাড়ে ১১টার দিকে উত্তরায় সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন।

ঢাকাটাইমস/৪মার্চ/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারকে ৬-০ গোলে হারাল কানাডা, ডেভিডের হ্যাটট্রিক
এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশিদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদ, সতর্কবার্তা
স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা
শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা