স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ০৮:৩৯
অ- অ+

আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

বুধবার রাত ১২টার পর থেকেই গুগলের হোম পেজে ডুডলটি দেখা যাচ্ছে। লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি।

এতে দেখা যাচ্ছে, সবুজ রঙে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে ঝিলে ভাসছে জাতীয় ফুল শাপলা।

ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি এবং আবিষ্কার নিয়ে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

ঢাকাটাইমস/২৬মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা