কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৭:১৮
অ- অ+

কুড়িগ্রামের রৌমারীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হোসেন আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে ধর্ষণের এ ঘটনায় ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেন আলী রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকার বাসিন্দা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আজ শনিবার শিশুটির বাবা মামলা করেছেন।

চিকিৎসকের বরাদ দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, শিশুটিকে হোসেন আলীর কাছে রেখে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায় শিশুটির মা। তখন শিশুটিকে পাশের বাড়ি নিয়ে ধর্ষণ করে হোসেন আলী। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হোসেন আলী পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবারসহ এলাকাবাসী।

ঢাকাটাইমস/২৮মার্চ/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা