দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর স্থগিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৬:৪৩
অ- অ+

ফের করোনার ধাক্কা ক্রিকেটে। জুন মাসে হতে চলা শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। জুন মাসে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সফর আপাতত স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

অন্যান্য দেশের তুলনায় শ্রীলঙ্কায় করোনা সংক্রমণ কিছুটা কম হলেও, তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। তাই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

তাছাড়া লকডাউন এর কারণে দেশে সেভাবে প্রস্তুতির সুযোগই পাননি ডি ককরা। মার্চ মাসে করোনার কারণেই ভারত সফর অসমাপ্ত রেখে দেশে ফিরতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা দলকে। দেশে ফিরে ১৪ দিনের কোয়ারান্টাইনে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮
প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন
বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস