মানসিক ভারসাম্যহীন নারীকে বিএসএফের ‘পুশ ইন’

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২০, ২১:১৬
অ- অ+

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

স্থানীয়রা জানায়, ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার কেদার ক্যাম্পের বিএসএফ সকাল ৯টার দিকে ৪৮নং গেট খুলে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এসময় আসতে না চাইলে আন্তর্জাতিক সীমানা পিলার ১০১৯ এর সাব-পিলার ৩ এর নিকট দিয়ে বিএসএসএফ তাকে মারধর করে পার করে দেয়। বিষয়টি টের পেয়ে সীমান্তে কাজ করা কৃষক এবং স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তোলে এবং বিজিবিকে খবর দেয়। এসময় ওই নারী কাঁটাতারের বাইরে ভারতের ১০০ গজ অভ্যন্তরে দাঁড়িয়ে থাকে। পরে বিজিবি এসে পতাকা বৈঠকের আহ্বান জানালে কয়েক ঘণ্টা পর পতাকা বৈঠকের সাড়া দেয় বিএসএফ।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন- বিএসএফ কেদার ক্যাম্পের এসি ধর্মেন্দ্র রায় এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম-২২ বিজিবির কেদার কোম্পানি কমান্ডার আবদুস সবুর। আন্তর্জাতিক সীমানা পিলার ১০১৯ এর সাব পিলার ৩ এর শূন্য রেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই নারীকে বাংলাদেশি বলে দাবি করে বিএসএফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির কেদার কোম্পানি কমান্ডার আব্দুস সবুর বলেন, তথ্য যাচাই হচ্ছে উপযুক্ত প্রমাণ পেলে তাকে নিয়ে যাওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার 
দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী 
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
২০২৮ বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ২১ দিনের অনূর্ধ্ব-১৯ ক্যাম্প শুরু করছে বিসিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা