কন্যা সন্তানের বাবা হলেন উসাইন বোল্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২০, ২১:৫৬
অ- অ+

একসময় বিশ্বের দ্রুততম মানুষ ছিলেন তিনি। অলিম্পিকে আটটি সোনা জিতেছেন। সেই উসাইন বোল্ট এবার বাবা হলেন। তাঁর বান্ধবী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

রবিবার সন্তানের জন্ম দিয়েছেন বোল্টের বান্ধবী কাসি বেনেট। জ্যামাইকার প্রধানমন্ত্রী টুইটারে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘‌স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট ও তাঁর বান্ধবী কাসি বেনেটকে অনেক অভিনন্দন। তাঁদের জীবনে এসেছে কন্যাসন্তান।’‌

গত মার্চেই সোশ্যাল মিডিয়ায় বোল্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বাবা হতে চলেছেন।

২০১৭ সালেই অবসর নিয়েছেন বোল্ট। টানা তিনটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জয়ের অনন্য নজির রয়েছে জ্যামাইকান স্প্রিন্টারের দখলে।

(ঢাকাটাইমস/১৯ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বনশ্রীতে বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত, চালক-হেলপার আটক
বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের ৮ জেলা ও বিশেষায়িত ইউনিটকে সমন্বিতভাবে কাজের নির্দেশ